back to top

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০৬:৫৫

বিশ্ব ডেস্ক : আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইরানের হামলার পরদিন এএফপির এক সংবাদদাতা দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠতে দেখেন।

কুয়েত সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার এক্সে দেওয়া বিবৃতিতে দূতাবাস জানায়, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সকল নিয়মিত ও জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।’

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি