চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ জোহর নগরের পশ্চিম মাদারবাড়ি যুগীচাঁদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পশ্চিম মাদারবাড়ি যুগীচাঁদ মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।



