সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার কুন্বারপাড়া এলাকায় আগুন লেগে তিনটি দোকান ও একটি গ্যারেজ পুড়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে হঠাৎ মুক্তারের মুদি ও গাড়ির গ্যারেজ, এমদাদের মুদির দোকান, শাহাজাহানের চা দোকান ও গ্যারেজে থাকা একটি সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও তিনটি ব্যাটারিচালিত রিকশা পুড়ে গেছে।
সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আগুন লাগার পর মসজিদের মাইকে প্রচার করে স্থানীয়দের জড়ো করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততোক্ষণে প্রায় ১২-১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


