back to top

বোয়ালখালীতে ফসলি জমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১২:২৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় এক মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

তিনি জানান, অবৈধভাবে বিক্রয়ের জন্য পরিবেশের ক্ষতি সাধন করে মাটি কাটায় মোহাম্মদ মানিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি