সুয়াবিল দায়রা শরিফ শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার আয়োজনে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)”র ৩৭ তম মহান ২৬ আশ্বিন উরস্ শরিফ উপলক্ষে “এস জেড এইচ এম ট্রাস্ট কর্তৃক গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে-বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)”র জীবনী শীর্ষক আলোচনা সভা, র্যালী, পরিষ্কার-পরিচ্ছন্ন, বৃক্ষ রোপণ,এবং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উভয় দিবসে মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজ আসিফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য মোহাম্মদ লোকমান হোসেন ফকির সাহেব।
মাদরাসার সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট ও সচিব মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এর মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উভয় আয়োজনে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম মেম্বার, আলহাজ্ব মোহাম্মদ ফুল মিয়া, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহাদাত হোসেন বাবলু সহ মাদরাসার সকল শিক্ষক মণ্ডলী ও স্হানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ।



