back to top

বোয়ালখালীর কধুরখীল ইউনিয়ন যুবলীগ নেতা জমিউল গ্রেপ্তার

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১০:৪৯

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিউল হুদা সোহেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইমামনগর নাজির দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামের খলিলুর রহমানের বাড়ির শফিউল আলমের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সোহেল বৈষম্যবিরোধী আন্দোলনের হামলা-মামলার সন্দিগ্ধ আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।