back to top

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ৪ সদস্যের মেডিকেল টিম

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০৫:৩৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দলটির নেতৃত্বে আছেন ডা. রিচার্ড বিলি। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়ার প্রয়োজন অনুভব করেছে।

সেই প্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আমন্ত্রণ করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের উপস্থিতিতে বেগম জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা এবং উন্নত পরিকল্পনা আসার আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ইতোমধ্যেই প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত শেয়ার করেছে, যাতে বিদেশি চিকিৎসকরা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়।