back to top

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী জয়ী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৩৯

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট।

নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট। ৫০ হাজার ৫৭৭ ভোটে জয় লাভ করেন দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

এ আসনে পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধন করেছিলেন ১৪ হাজার ২৭২ জন। পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১০ হাজার ২ শত ৫৫ ভোট। ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ৩ শত ৫৪ ভোট।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি