কক্সবাজারের টেকনাফে ইয়াবার বড় একটি চালান পাচারের আগেই অভিযান পরিচালনা করে জব্দ করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে সিএনজি ও মোটরসাইকেল তল্লাশি চালিয়ে বস্তা জব্দ করা হয়।
আরও পড়ুন
ওই বস্তার ভেতর থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, পাচারকারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


