back to top

কুমিল্লায় দুর্ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ০৪:৫০

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করেছে।

রবিবার সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেইল ছেড়ে গেছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু ডাউন (চট্টগ্রাম মেইল) চট্টগ্রাম অভিমুখী ছেড়ে গেছে।

৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনা কবল এলাকা কুমিল্লা সদর দক্ষিণ অতিক্রম করেছে।

ইতিমধ্যে ফিলিফ ট্রেন রওনা দিয়েছে, আশা করছি ঘন্টাখানকের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা গামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ নারী ও তিন শিশু মারা যায়।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ে পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদেরকে বলা হয়েছে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি