রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা পাল্টে ইয়াবা পাচার: কর্ণফুলীতে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ২৩:০৯

কর্ণফুলী থানায় দুই হাজার পিস ইয়াবাসহ টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন-মোহাম্মদ আব্দুল্লাহ (২২) ও মো. জাহেদ উল্লাহ (২৫)। উভয়ের বাড়ি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্প এলাকায়।

গত শুক্রবার (৬ নভেম্বর) কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদের নেতৃত্বে এসআই নুরে আলম সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর: ০৭, তারিখ: ৬ নভেম্বর ২০২৬) রুজু করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি