চমেক হাসপাতালে নাম-ঠিকানাহীন ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৫:১৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার (২০ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়।

তবে এখন পর্যন্ত মৃত ওই ব্যক্তির নাম-পরিচয় কিংবা স্থায়ী বা অস্থায়ী কোনো ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ফাঁড়ি।

মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য বা সূত্র জানা থাকলে সংশ্লিষ্টদের ০১৩২০-০৫২২০৬ নম্বরে যোগাযোগ করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি