বাসা থেকে শিক্ষিকা কান্তা শর্মার মরদেহ উদ্ধার,রহস্যের জট খুলবে পোস্টমর্টেমে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৪:৩৬

চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা (সহকারী অধ্যাপক) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে।

নিহত কান্তা শর্মা নাছিরাবাদ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি