সংসদে গেলে প্রথমে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখবো-শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ১৯:০৩

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, সংসদে গেলে প্রথমে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখবো। আগে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি।

ভবিষ্যতেও শিক্ষার মানকে উন্নত করতে প্রয়াস চালিয়ে যাবো। চুনতির সর্বোচ্চ উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সমর্থনে আজ ৮ ডিসেম্বর দিনব্যাপী লোহাগাড়া চুনতি ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক এস এম লুৎফুর রহমান, সভাপতি- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী সভাপতি লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা নায়েবে আমীর আল্লামা হাফিজুল হক নিজামী, চুনতি ইউনিয়ন আমীর মাওলানা সলিম উল্লাহসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।