নোয়াখালীর হাতিয়ার টাংকির হাট খাল থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে বহনকৃত প্রায় ৪ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়ার টাংকির হাট খালসংলগ্ন এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে সিমেন্ট বোঝাই করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার পক্ষ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন
অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



