back to top

এসএসসির ফরম পূরণের সময় বাড়লো

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ০৪:৩০

২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরনের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বের্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

‘সোনালী সেবার’ মাধ্যমে ফরম পূরণ ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে হবে।