বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন ধর্মই হিংসা হানাহানি, মানুষে মানুষে বিভেদের শিক্ষা দেয় না।
মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে হানাহানি ছড়ায়। বিভেদ বিভ্রান্তির সৃষ্টি করে।
আমাদের উচিত কোরান সুন্নাহর আলোকে ধর্মের অমিয় বাণী অন্তরে ধারণ করে মানুষে মানুষে মানবিক সৌহার্দ্য সৃষ্টি করা।
আজ শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে দক্ষিণ মধ্যম হালিশহর ১নং সাইট হিন্দুপাড়া মহাশ্মশান কমিটির উদ্যোগে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দক্ষিণ মধ্যম হালিশহর ১নং সাইট হিন্দুপাড়া মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সুদর্শন দে সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



