back to top

ফটিকছড়িতে বিষপানে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১০:৫৭

চট্টগ্রামের ফটিকছড়িতে বিষপানে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

তার নাম মুহাম্মদ রায়হান (১৮)। সে উপজেলার জাফতনগর ইউনিয়নের পশ্চিম জাহানপুর গ্রামের রফিক সওদাগর বাড়ির গ্রাম পুলিশ মোহাম্মদ ইউনুসের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিষপান করে রায়হান তার মাকে বলে আমি বিষ খেয়েছি।

পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন সেখানকার চিকিৎসক।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রায়হান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফতনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া।