সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযান ‘এস-ড্রাইভ’-এর ষষ্ঠ দিনে নগরের বিভিন্ন এলাকা থেকে আরও ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩০ জন ছিনতাইকারী রয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুর থেকে শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে মোট ১৬টি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ১ মার্চ রাত ১২টা থেকে নগরকে ১০ ভাগে বিভক্ত করে এ অভিযান শুরু করা হয়।
সিএমপি কর্মকর্তারা জানান, অপারেশন ‘এস-ড্রাইভ’-এর আওতায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে ৩০ জন ছিনতাইকারী, তিনজন মাদক ব্যবসায়ী, দুজন জুয়াড়ি এবং ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে।
এ বিষয়ে সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


