চট্টগ্রাম পার্বত্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঈদুল ফিতর আমাদের জন্য ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত নিজ বাড়ির ‘মীর বাড়ি’ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ পৌঁছে যাবে প্রতিটি ঘরে।
নামাজ শেষে প্রতিমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন।
এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি


