back to top

রাঙামাটিতে বাইক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১২:৪১

রাঙামাটির চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত প্রকৌশলী উক্যসিং মারমা (৩৪) কাপ্তাইয়ের রাইখালী এলাকার বাসিন্দা।

বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সিলমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, উক্যসিং মারমার বিদেশে গিয়ে ভালো চাকরি করার স্বপ্ন ছিলো।

চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানান, বাঙ্গালহালিয়া থেকে রাইখালীগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি