back to top

পটিয়ায় বাসের ধাক্কায় তিন চালক আহত,ক্ষতিগ্রস্থ ৩টি গাড়ি

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১২:৪০

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমলমুন্সীর হাট এলাকায় বাসের ধাক্কায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন তিন চালক।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিক্সা ও একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়।

আহতরা হলেন- উপজেলার উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০), আজিমপুর গ্রামের মো. ইসমাইল (৫৫) এবং চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)।

তাদের মধ্যে ইসমাইল ইজিবাইকের চালক এবং বাকি দুজন সিএনজি অটোরিকশা চালক।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ জানায়, ‘দেশ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস এ দুর্ঘটনায় জড়িত।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি