back to top

অ্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি জানে আলম এবার ওয়াসার এমডি

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০৬:২৭

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নম্বর-১০, ২০২৪-এর ২৮(ক) ধারা অনুযায়ী তাঁকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও এতে জানানো হয়।

প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি।

তিনি ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি