back to top

টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ০৮:৩৫

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। শুক্রবার রাতে টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকার সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়ি তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় এসব অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিলো।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করে নৌবাহিনী।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।