back to top

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৫

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে স্থানীয় আব্দুস শুক্কুরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুস শুক্কেরের দাবি তার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

পরে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ খান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নেভানোর আগেই ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি