জেলা পরিষদ চত্বরে মানুষের ঢল-ত্যাগের মূল্যায়নে চট্টগ্রামে বইছে বাঁধভাঙ্গা উল্লাস!

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৪:২৮

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, নির্যাতন সহ্য করা এবং রাজপথের কঠিন পরীক্ষা পেরিয়ে অবশেষে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন দেশের অন্যতম লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলীয় মনোনীত এই প্রার্থীর কাঁধে এই গুরুদায়িত্ব অর্পিত হওয়ায় চট্টগ্রামজুড়ে বইছে আনন্দের বইঠাক ও উচ্ছ্বাস।

গত ১৯ জুলাই (রবিবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই যেন বদলে গেছে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরের চিত্র।

প্রিয় নেতাকে একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

কোলাহল আর ভালোবাসার টানে জেলা পরিষদ চত্বর এখন রূপ নিয়েছে এক মহামিলনমেলায়।

প্রতিদিন হাজার হাজার নেতার ভালোবাসায় অভিনন্দিত হচ্ছেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক-এই দৃশ্য এখন পুরো অঞ্চলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেছেন, চট্টগ্রাম জেলা পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। এই প্রতিষ্ঠান হবে জনগণের অধিকার আদায়ের এবং সেবা পাওয়ার সত্যিকারের কেন্দ্র।

ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত দলের প্রতিটি সংকটে ও দুর্দিনে রাজপথে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মাহবুবের রহমান শামীম।

সহ্য করেছেন অকথ্য নির্যাতন ও ত্যাগ। দায়িত্ব গ্রহণের পর তার এই সাফল্যকে রাজপথের ত্যাগের ফল হিসেবেই দেখছেন তৃণমূলের কর্মীরা।

আবেগঘন কণ্ঠে দলের একনিষ্ঠ এক কর্মী বলেন,যিনি জীবনের ঝুঁকি নিয়ে এতদিন রাজপথে লড়াই করেছেন, আজ তাকে উপযুক্ত স্থানে বসানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদের সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকে যথাযথ মূল্যায়ন করেছেন। এর জন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

একসময় তৃণমূল নেতাকর্মীদের মাঝে যে হতাশার মেঘ জমেছিল, একজন জনবান্ধব ও লড়াকু নেতাকে জেলা পরিষদের নেতৃত্বে বসানোর ফলে তা মুহূর্তে কেটে গেছে। তৈরি হয়েছে এক নতুন প্রাণচাঞ্চল্য ও কাজের উদ্দীপনা।

পাহাড় ও সমুদ্রবেষ্টিত এই চট্টগ্রাম জেলা পরিষদকে সুশাসন, স্বচ্ছতা এবং সুদৃঢ় জবাবদিহিতার মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত প্রত্যয় ব্যক্ত করেছেন মাহবুবের রহমান শামীম।

হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আর গণমানুষের আস্থাকে পাথেয় করে তিনি এখন বন্দরনগরী চট্টগ্রামের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে এগিয়ে চলছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি