back to top

মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫ ১৭:২৪

রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর-১২ এর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৬টি ইউনিট এসে যোগ দেয়।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মিরপুরের কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুন লেগেছে।

রাত ১০টা ২২মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছি। আমাদের প্রথম ইউনিট ১০টা ২৭মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বাকি ইউনিটগুলোও যোগ দিয়েছে।’

এদিকে, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।