back to top

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ১৩:৪৩

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়ে দ্রুতই ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও অধিকাংশ ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়া। তাদের প্রত্যেকের ঘরসহ মোট ৬ট ঘর ভস্মীভূত হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান জুনমান হোসেন জানান, আব্দুল্লাহপুরের দক্ষিণ বড়ুয়া পাড়ায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে।

তাৎক্ষনিক অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।