চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মাইন উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মো. আল আমিন সাগরকে (৩৫) নগরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (১৭ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন সাগর উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকা থেকে সীতাকুণ্ড থানার থানার মাইন উদ্দিন হত্যা মামলার পলাতাক আসামি আল আমিন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে নগরীর বায়েজিদ থানা ও সীতাকুণ্ড থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলার রয়েছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।


