back to top

বাকলিয়ায় পুলিশের অভিযানে ছোট বাদশাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৩:১৯

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বাদশা প্রকাশ ছোট বাদশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বিশেষ অভিযানে তারা গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো.আকাশ (২২)।

সোমবার (১৯ জানুয়ারি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি এক্সেস রোড এলাকায় সংঘটিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় দু’টি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট বাদশাসহ চারজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।