back to top

সিএমপির তিন থানার ওসি পদে রদবদল

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১২:২০

সিটিজি নিউজ টুডে: চট্টগ্রাম মহানগর পুলিশের খুলশী, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ পদে পরিবর্তন আনা হয়েছে।

এই তিন থানার পরিদর্শকসহ মোট ৭ জন পরিদর্শদের দায়িত্ব পুনবণ্টন করা হয়েছে।

সদ্য বদলী আদেশপ্রাপ্ত সিএমপি কমিশনার হাসিব আজিজ নতুন কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে এই পরিবর্তন করলেন।

২৫ মার্চ তারিখে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত বদলী আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল কবিরকে পাঠানো হয়েছে সিটিএসবির পরিদর্শক পদে।

এছাড়া পুলিশ লাইনওয়ারের পরিদর্শক আরিফুর রহমানকে খুলশী থানার অফিসার ইনচার্জ পদে বদলী করা হয়েছে।

আর খুলশী থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলামকে পাঠানো হয়েছে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ পদে।

অন্যদিকে পুলিশ লাইনওয়ারের পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়াকে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে, জসিম উদ্দিনকে গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগে এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই সিটি গেট-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি