চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী এলাকার ওই তেলের গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা গুদামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরপরই প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে আগুনের ব্যাপ্তি ও ঝুঁকি বিবেচনায় পরবর্তীতে আরও তিনটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


