back to top

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল মিরসরাইয়ে গ্রেপ্তার

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ০৪:৩৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল হককে চট্টগ্রাম মিরসরাই উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ‎বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকার আমিনুল হকের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জয়-লেখক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।