back to top

সাতকানিয়ায় সিএনজি-মিনিবাসে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ০৮:১৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাস্থ মৌলভীর দোকান এলাকায় সিএনজি অটোরিকশার সাথে যাত্রীবাহি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে সংঘঠিত এ সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

তাছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজি এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মাহবুব।