back to top

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৫:৫৬

তিন দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় এসেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই ঢাকা সফর।

বাংলাদেশে সফরে এসেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

রাষ্ট্রীয় সফরে আজ (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে।