back to top

৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল, দেখুন তালিকা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৭

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে ১০ জেলা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ প্রত্যবেক্ষকদের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা- নিরীক্ষা করেন।এইচএসসি

এতে আরও বলা হয়, প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ মোতাবেক তাদের পরীক্ষা বাতিলের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।