back to top

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ,শুরু ২১ এপ্রিল

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ১৪:২৪

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষাসূচি অনুযায়ী এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসাবে এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হচ্ছে। পাশাপাশি মাঝে ছুটি পড়ায় ব্যবহারিক পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হবে।

শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হত।

কিন্তু করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে।