সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে দুবছর ধরে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে উঠেছে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইমতিয়াজ উপজেলা পৌরদরের ৩ নম্বর ওয়ার্ডস্থ পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।
পুলিশ জানায়, ইমতিয়াজ দীর্ঘ দেড়-দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌনাচারে লিপ্ত করতো।
আমরা প্রাথমিকভাবে চারজন শিশুর তথ্য পেয়েছি। এর মধ্যে তিনজন মেয়ে ও এক জন ছেলে রয়েছে। তাদের বয়স ১০ বছরের কম। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তো।
অনৈতিক নোংরামি করার এক পর্যায়ে শিশুদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুরা।
ভিকটিমরা জানিয়েছে, প্যান্ট জামা খুলে অপ্রাকৃত যৌনচারে লিপ্ত করতে যৌনাঙ্গে ও পায়ুপথে সঙ্গমের চেষ্টা করতো ইমতিয়াজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শিশুরা প্রায় যৌনাঙ্গে ও পায়ুপথে ব্যথা এবং রক্তক্ষরণের কথা জানিয়ে আসছিল।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত ইমতিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টির তদন্ত চলছে।
ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


