back to top

পাহাড়তলীতে মসজিদের পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫২

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাজিক্যাম্প এলাকার কাজী মসজিদ পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পাহাড়তলী থানা পুলিশের টিম মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মৃতদেহটি ওই এলাকার নূর আহম্মদের ছেলে শুক্কুর (৪৮)রের বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাশ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটির চোখে হালকা আঘাতের চিহ্ন দেখা গেছে।

এরপরও ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি