অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকারে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তাদের বাদ দিয়ে কেয়ারটেকার সরকার গঠন করতে হবে, নইলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে।
তিনি আরও বলেন, সব শ্রেণির মানুষের এখন একটাই প্রশ্ন নির্বাচন কবে হবে। অনির্বাচিত সরকার দেশ চালালে সেখানে জবাবদিহিতা থাকে না।
তাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, তারা অতি দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবে।



