চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১১৫ টাকা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারির নাম মনা দে (৬১)। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের মৃত লাল মোহন দে’র ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মনাকে জব্দ করা মাদকসহ থানায় সোপর্দ করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে মনাকে আদালতে পাঠানো হয়েছে।


