লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ২০:০৬

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, কার্তুজ, মদসহ রিফাত (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার বাড়ি থেকে এসব অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিফাত ওই এলাকার ছিদ্দিক সওদাগরের ছেলে।

তার বাড়ি থেকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি এলজি, ৭টি কাতুর্জ, ২ লিটার মদ, ৪টি রাম দা, ৬টি চাকু, ১টি ড্রোন, ৮টি মোবাইল, ৩টি মেমোরি কার্ড, ১টি মোবাইল ব্যাটারি, ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১টি পেনড্রাইভ ও ১টি মোটরসাইকেল।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মালামালসহ রিফাতকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে জানান উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ।