রাঙামাটির কাপ্তাইয়ে নতুন বাজারে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (১৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে ইউছুফ মাষ্টারের গলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই নারী এক সন্তানের জননী। তিনি ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আত্মহত্যার কারণ জানা যাবে।



