দেশজুড়ে ডেস্ক : রাঙামাটিতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেছনে ফেলে তিনি জয় নিশ্চিত করেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা) পেয়েছেন ২১ হাজার ৫১৩ ভোট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ১ হাজার ৩৮ ভোট।
জাতীয় পার্টির অশোক তালুকদার (নাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৮৭৩ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৫৬ ভোট। গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭ হাজার ১২ এবং ‘না’ ভোট ১ লাখ ৪০ হাজার ৬২৯।
রাঙামাটি জেলার ১০টি উপজেলার ২১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। মোট প্রদত্ত ভোটের হার ছিল ৫৪ দশমিক ০৭ শতাংশ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



