সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামে বোয়ালখালীতে সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দিরের দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে।
২১ তম বার্ষিক ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৪ নং পৌর সদর পূর্ব গোমদন্ডী কবিয়াল রমেশ শীলের বাড়ীতে মহতী ধর্মসভা, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও মহোৎসব অনুষ্ঠিত হবে। চলবে মঙ্গলবার (৩ রা মার্চ) পর্যন্ত।
আগামীকাল সোমবার (০২ মার্চ) বিকেল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা ১ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান মালার শুভারম্ব হবে।
শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন উদ্বোধন করবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাতৃমন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্টা চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হবে।
রাত ৮টার সময় কবিয়াল রমেশ শীল শিল্পী গোষ্ঠী ও স্থানীয় শিল্পীবৃন্দদের পরিবেশনায় ধর্শী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯টায় টিভি ও বেতার শিল্পীর পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হবে।
সবশেষে রাত ১০টার দিকে আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে প্রথমদিনের অনুষ্ঠান মালার সমাপ্তি ঘটবে।
এরপর দুদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে মঙ্গল গুরু বন্দনা ও নগর কীর্তনের মধ্য দিয়ে শুভারম্ব হবে। এদিন সকাল সাড়ে ৯টায় দোলপূজা শুরু হবে।
সকাল ১০ টার দিকে অনুষ্ঠানে আগত ব্রহ্মচারীবৃন্দের সহযোগীতায় শ্ৰীমদ্ভগবদ গীতাপাঠ করবেন দক্ষিণ করলডেঙ্গার শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীধামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ। দুপুর একটার সময় আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।
ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উদ্যাপন উপলক্ষে দুই দিন ব্যাপী মহতী আয়োজনে সকলের সর্বাত্মক সার্বিক সহযোগিতা স্বপরিজন ও সবান্ধব প্রেমা আলিঙ্গনে উপস্থিত থেকে সক্রিয় সহায়তা কামনা করেছেন উৎসব উদযাপন পরিচালনা কমিটি ২০২৬ এর সভাপতি বিষ্ণু পদ শীল, সাধারণ সম্পাদক প্রভাত শীল ও অর্থ সম্পাদক রুপক শীল।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



