কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে তিন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবির।
অপহৃতরা হলেন—টেকনাফের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বাসিন্দা শফিক আলম, মোহাম্মদ জয়নাল ও শাহ আলম।
আরও পড়ুন
ক্যাম্পের প্রতিনিধি আহমেদ উল্লাহ জানান, ওই তিনজন রোহিঙ্গা যুবক ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ধানক্ষেতকে হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতের ডিউটিতে ছিলেন।
ভোরের দিকে হঠাৎ পাহাড়ের দিক থেকে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলে থাকা আরও দুজন রোহিঙ্গা পালিয়ে এসে বিষয়টি তাকে জানান। পরে তিনি এপিবিএন পুলিশকে অবহিত করেন।
আহমেদ উল্লাহ আরও বলেন, ‘আজ সন্ধ্যা পর্যন্ত অপহৃত তিনজনকে উদ্ধার করা যায়নি।’
চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবির বলেন, ‘তিন রোহিঙ্গা যুবক অপহরণের বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থল ও আশপাশ এলাকায় খোঁজখবর নিয়েছি।
তাদের উদ্ধারে অভিযান চলছে।’ এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



