বিশ্ব ডেস্ক : উত্তর উপসাগর এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে এ অঞ্চলে অবাধে চলাচল করতে দেওয়া হবে না।
এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, “যদি এ ধরনের জাহাজ আমাদের নজরে আসে, তাহলে তাদের ওপর অবশ্যই আঘাত হানা হবে।”
এ ছাড়া ইরানের বিপ্লবী বাহিনী দাবি করেছে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে। সূত্র: আল-জাজিরা।


