বোয়ালখালী ফুটবল একাডেমির নতুন কমিটি গঠন: আকতার সভাপতি-সম্পাদক তৌহিদুল

বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম: প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৯:৫৭

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার কাস্তুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি আবু আকতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।

সম্মেলনে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী মেয়াদের জন্য ৭১ সদস্যবিশিষ্ট শক্তিশালী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

একাডেমি উপদেষ্টা ও স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করেন।

ঘোষিত নতুন কমিটিতে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি আবু আকতার সভাপতি এবং জাতীয় দলের ফুটবল খেলোয়াড় তৌহিদুল আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম জেলা রেফারি ও ক্রীড়া সংগঠক হেলাল উদ্দিন টিপু।

এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল হাশেম মতি, ইয়াসিন আলী, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মীর মোহাম্মদ হারুন, জাফর ইকবাল, মো. ইউনুচ, মো. লোকমান (কান্তরি), হাফিজুর রহমান খোকন, মহসিন খোকন, মো. লোকমান এবং কপিল উদ্দিন চৌধুরী।

সহসাধারণ সম্পাদক পদে সুজন পৌরহিত দেবু, যুগ্ম সম্পাদক পদে শামশুল আলম এবং সহযুগ্ম সম্পাদক পদে মো. রিপন দায়িত্ব পালন করবেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে একরামুল হক বাপ্পী এবং সহসাংগঠনিক সম্পাদক পদে কেলভেন নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-অর্থ সম্পাদক মো. নাজিম উদ্দিন (কান্তরি), সহ অর্থ সম্পাদক মো. সৌরভ জাহেদ, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন হাসান, সহ ক্রীড়া সম্পাদক মো. জোনায়েদ হোসেন, প্রচার সম্পাদক মারুফ উল হুদা আসিফ, সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, সহসাংস্কৃতিক সম্পাদক ইমনানুল হক জিকু এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির দক্ষ ও সুসংগঠিত নেতৃত্বে বোয়ালখালীর ফুটবলে নতুন গতির সঞ্চার হবে এবং উদীয়মান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে বোয়ালখালীর মুখ উজ্জ্বল করার সুযোগ পাবেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি