back to top

বয়ান শিল্পাঙ্গনের ২য় প্রযোজনা ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫ ২২:০১

মঞ্চস্থ হলো বয়ান শিল্পাঙ্গনের ২য় প্রযোজনা নাটক ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইন্সটিটিউটের গ্যালারী হলে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

প্রখ্যাত নাট্যকার প্রয়াত মমতাজউদদীন আহমদ রচিত এ নাটকের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সায়েম উদ্দীন এবং সহযোগীতা করেছেন শান্তনু বিশ্বাস স্মৃতি পর্ষদ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাইসা, সাজু বড়ুয়া, জহির মামুন, সৌরভ, কবিতা, সুব্রত পাল, পার্থ সারথি দে, রেশমি, সুমি, রিক্তা, প্রাণেশ ও সায়েম উদ্দীন প্রমুখ।

নাটকটির রূপসজ্জা, আলো, আবহ সংগীত, সেট, প্রপস ও টেকনিকাল সাপোর্টে আছেন যথাক্রমে শাহীন চৌধুরী, সীমান্ত বড়ুয়া, আজমল নবীন, আব্দুল হান্নান, কবিতা, রক ডায়াস, ফাহিম রায়হান ও সাইম।