back to top

আনোয়ারায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৪:২৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব কেয়াগড় এলাকার কালু মহাজনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম পাপিয়া দাশ (৩৭)। তিনি স্থানীয় পলাশ দত্তের স্ত্রী এবং বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে পাপিয়া দাশ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের ৭ বছরের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”